অবশেষে প্রোটিয়াদের বিদায়
খেলা

অবশেষে প্রোটিয়াদের বিদায়

স্পোটর্স ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আশার আলো দেখতে পেল বাংলাদেশ। রোববার (৬ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে নেদাল্যান্ডের কাছে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

প্রোটিয়াদের বিপক্ষে ১৩ রানে জিতে অঘটন ঘটালো নেদারল্যান্ডস। আফ্রিকানদের যে কোনও ফরম্যাটে প্রথমবার হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা নিশ্চিত করেছে ডাচরা।

ডাচরা কলিন অ্যাকারম্যান ঝড়ে ১৫৯ রানের লক্ষ্য দেয়। তারপর ১৪৫ রানে থামিয়ে দেয় প্রোটিয়াদের। সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে অজেয় থাকা দক্ষিণ আফ্রিকা টানা দুটি হারে ছিটকে গেল। তাদের নেট রানরেট পাকিস্তানের চেয়ে কম।

দক্ষিণ আফ্রিকার এই হারে ৫ পয়েন্ট নিয়ে বিদায় নিল । ভারত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। সেমিফাইনালে উঠে গেছেন রোহিত শর্মারা।

আরও পড়ুন : অজিদের স্বপ্ন ভেঙে সেমিতে ইংল্যান্ড

বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারলে উঠে যাবে সেমিফাইনালে। দুই দলই সমান ৪ পয়েন্ট করে নিয়ে তিন ও পাঁচে আছে। নেদারল্যান্ডস একই পয়েন্ট নিয়ে তাদের মাঝে।

দক্ষিণ আফ্রিকা টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায়। পাওয়ার প্লেতে দাপট দেখায় ডাচরা। কোনও উইকেট না হারিয়ে করে ৪৮ রান। সেখানেই যেন চ্যালেঞ্জিং স্কোরের ভিত গড়ে ওঠে।

স্টেফান মাইবুর্গের সঙ্গে ম্যাক্স ও’ডাউডের জুটি ভেঙে যায় ৫৮ রানে। মাইবুর্গ (৩৭) এইডেন মার্করামের শিকার হন। একশ পেরোনোর আগে ও’ডাউড ২৯ রানে কেশব মহারাজের কাছে উইকেট হারান। টম কুপার ১৯ বলে ২টি করে চার ও ছয়ে ৩৫ রান করে থামেন।

আরও পড়ুন : আফগানদের হারিয়ে টিকে রইল অজিরা

অ্যাকারম্যান ২৬ বলে ২ চার ও ২ ছয়ে ৪১ রানে অপরাজিত থাকেন। স্কট এডওয়ার্ডস করেন ১২ রান। ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে কুইন্টন ডি কক (১৩) ও টেম্বা বাভুমা (২০) বিদায় নেন ৩৯ রানে। টপ অর্ডারের রাইলি রুসো ১৯ বলে ২৫ রান করে আউট। মিডল অর্ডার আর হাল ধরতে পারেনি।

ডাচ বোলার ব্র্যান্ডন গ্লোভার ১৬তম ওভারে জোড়া আঘাত হানলে দক্ষিণ আফ্রিকা বিপদে পড়ে। আর উঠে দাঁড়াতে পারেনি তারা। বাস ডি লিড তার শেষ দুই ওভারে হেনরিখ ক্লাসেন (২১) ও কেশব মহারাজকে (১৩) ফিরিয়ে জয় নিশ্চিত করেন। ৮ উইকেটে ১৪৫ রানে থামে প্রোটিয়ারা।

সর্বোচ্চ ৩ উইকেট নেন গ্লোভার। দুটি করে পান ডি লিড ও ফ্রেড ক্লাসেন।

আরও পড়ুন : আইরিশদের হারাল কিউইরা

নেদারল্যান্ডস একাদশ :

ম্যাক্স ও’দাউদ, স্টিফেন মাইবুর্গ, টম কুপার, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক, অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারউই, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন, ব্রেন্ডন গ্লোভার।

দক্ষিণ আফ্রিকা একাদশ :

কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মারক্রাম, ডেভিড মলার, হেনরিক ক্লাসেন, ওয়েন পার্নেল, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, অ্যানরিক নরকিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা