বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মিয়াপ্পানের
খেলা

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মিয়াপ্পানের

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন।

আরও পড়ুন: রাসেল মাকেই আব্বা বলে ডাকতো

মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ১৫তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে ভানুকা রাজাপক্ষে, চারিত আসালঙ্কা ও লংকান অধিনায়ক দাসুন শানাকাকে আউট করে হ্যাটট্রিকের ম্যাজিক দেখান মেইয়াপ্পন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন আমিরাতের এই লেগ স্পিনার। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম হ্যাটট্রিক করেন তিনি।

আরও পড়ুন: মানুষকে সচেতন হতে হবে

২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। গত বছরের বিশ্বকাপে তিনটি হ্যাটট্রিক হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন।

মঙ্গলবার আগে ব্যাটিংয়ে নামা ৮ উইকেটে ১৫২ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। ৬০ বলে ৭৪ রান করেন ওপেনার পাতুম নিশাঙ্কা। তিনে নামা ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে এসেছে ২১ বলে ৩৩ রানের ইনিংস। টপ অর্ডারে প্রথম তিনজন ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আরেক ওপেনার কুশল মেন্ডিস করেন ১৮ রান। ১৯ রানে ৩ উইকেট নিয়ে আমিরাতের সেরা বোলার মেইয়াপ্পন। ২ উইকেট জহুর খানের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা