খেলা

নতুন বিসিসিআই সভাপতি রজার বিনি 

সান নিউজ ডেস্ক: মেয়াদ শেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে সরে যেতে হলো সৌরভ গাঙ্গুলিকে। নতুন সভাপতি হলেন রজার বিনি। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই এখন চলবে ভারতীয় ক্রিকেট। তার সঙ্গে সচিব থাকছেন আগের মতোই জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সৌরভের পর বিনির সঙ্গেও থাকবেন অমিত শাহ পুত্র।

আরও পড়ুন: বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

প্রিন্স অব ক্যালকাটা সৌরভ যে বোর্ড সভাপতি থাকছেন না সেটি নিশ্চিত হয়েছিল আগেই। এবার তিনি মনোনয়ন জমা না দেননি। তারপর রজার বিনির ভারতীয় ক্রিকেটে বোর্ডের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার ছিল। মঙ্গলবার (১৮ অক্টোবর) তাই হয়েছে।

বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিনি এর আগে সংগঠক হিসেবে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। এবার গোটা ভারতের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলাবেন ৬৭ বছরের বিনি। যিনি ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচ খেলেছেন ভারতের হয়ে।

আরও পড়ুন: ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

এদিকে, ভারতীয় বোর্ড থেকে সরে গেলেও সৌরভ থাকছেন ক্রিকেটেই। সাবেক এই কিংবদন্তি অধিনায়ক জানিয়ে দিয়েছেন বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।

অন্যদিকে, পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কোষাধ্যক্ষ পদেও। এতোদিন এই পদে ছিলেন অরুণ ধুমল। এবার তার জায়গা এসেছেন আশিস শেলার। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তিনি। ধুমলকে করা হয়েছে আইসিসি চেয়ারম্যান। তবে সহ-সভাপতি হিসাবে থাকছেন রাজীব শুক্লা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা