বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট
খেলা

বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেভারিট

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২-০ তে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। ক্যানবেরায় বৃষ্টির কারণে শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ হারায় সফরকারীরা।

আরও পড়ুন : বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু

এদিকে বিশ্বের ১৬ টি দেশ সাতটি ভেন্যুতে ৪৫টি ম্যাচে একটি শিরোপার জন্য লড়বে। বলতে ছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ এর কথা।

রোববার (১৬ অক্টোবর) গিলংয়ের কার্দিনিয়া পার্কে পর্দা উঠছে এই বিশ্ব মহাযজ্ঞের। আর পর্দা নামবে মেলবোর্নের এমসিজিতে ১৩ নভেম্বর।

সোমবার (১৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে দাপট দেখিয়ে সিরিজ জিতলেও স্বাগতিকদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেভারিট মানছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এই ম্যাচে ফিরতে পারেন গোড়ালির চোট থেকে সেরে ওঠা লিয়াম লিভিংস্টোন।

শনিবার (২২ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ। ইংলিশরা বিশ্বকাপের আগে দারুণ ফর্মে থাকলেও বাটলারের মতে অস্ট্রেলিয়া এগিয়ে, ‘ইতিহাস বলে স্বাভাবিকভাবে স্বাগতিক দেশই বড় টুর্নামেন্টগুলোতে ফেভারিট। তাই অস্ট্রেলিয়াকেই ফেভারিট ধরতে হবে।’

কন্ডিশন নখদর্পণে থাকায় অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন তিনি, ‘অনেকে অস্ট্রেলিয়ায় খেলেছে, কিন্তু নিশ্চয় অস্ট্রেলিয়ান দলের মতো কেউ এই কন্ডিশন ভালোভাবে চেনে না বা মানাতে পারেনি। আর তারা বর্তমান চ্যাম্পিয়নও।’

আরও পড়ুন : এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

জস বাটলারের বিশ্বাস ২০ ওভারের ক্রিকেটে যে কোনও একজন ক্রিকেটার ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, ‘এটা প্রতিদ্বন্দ্বিতায় ভরা প্রতিযোগিতা। কিছু সেরা খেলোয়াড়রা এখানে আছে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন খেলোয়াড় আপনার কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে পারে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা