খেলা

ব্যালন ডি’অর জিতলেন করিম বেনজেমা

সান নিউজ ডেস্ক : প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যালন ডি’অরের জন্য নাম ঘোষণা করা হলো রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার।

আরও পড়ুন : বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেই ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন করিম বেনজেমা। পর্তুগিজ উইঙ্গারের দুর্দান্ত পারফরম্যান্স তাকে রেখেছিল আড়াল করে। ২০১৮ সালে যখন রোনালদো ছেড়ে দিলেন মাদ্রিদ ক্লাব, তখনই ছায়া থেকে বেরিয়ে এলেন ফরাসি ফরোয়ার্ড। হাল ছাড়েননি এক মুহূর্তের জন্যও। নিজের ফুটবল উপভোগ করেছেন, তাতে করেছেন বাজিমাত। হারিয়ে যাননি বলেই ব্ল্যাকমেইল বিতর্কে সাড়ে পাঁচ বছরের বেশি নিষিদ্ধ থাকার পর ফ্রান্সের জাতীয় দলে ফিরতে পেরেছিলেন। ফুটবল শুরু করা বেনজেমা।

১৯৫৬ সালের স্ট্যানলি ম্যাথুসের পর সবচেয়ে বেশি বয়সী ব্যালন ডি’অর জয়ী হলেন ৩৪ বছরের বেনজেমা। সবশেষ ফরাসি ব্যালন ডি’অর জয়ী জিনেদিন জিদানের কাছ থেকে সোনালি ট্রফিটি হাতে তুলে নেন তিনি। এতদিনের দীর্ঘ যাত্রা শেষে পেলেন সেই অমোঘ অর্জনের দেখা, ‘এটা আমাকে সত্যিই গর্বিত করেছে, আমি কখনও হাল ছাড়িনি। আমার জীবনে দুজন রোল মডেল ছিলেন, জিদান ও রোনালদো। আমি সবসময় স্বপ্ন দেখতাম, সবকিছু সম্ভব। একটা কঠিন সময় ছিল যখন আমি ফরাসি জাতীয় দলে ছিলাম না। কিন্তু আমি খেটেছি অনেক, দমে যাইনি। কোনোদিকে না তাকিয়ে কেবল খেলা উপভোগ করেছি।’

বেনজেমা আরও বলেন, ‘এই পর্যন্ত আমার যাত্রায় আমি গর্বিত। এটা সহজ ছিল না, কঠিন ছিল, আমার ও আমার পরিবারের জন্য। বয়স আমার জন্য কেবল সংখ্যা। আমার মনে এখনও তীব্র আকাঙ্ক্ষা। এটাই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমার স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে।’

গত মৌসুমে রিয়ালের জার্সিতে ৪৬ ম্যাচে করেন ৪৪ গোল। দলকে লা লিগা জেতাতে ৩২ ম্যাচে করেন ২৭ গোল। রোনালদো উত্তর যুগে মাদ্রিদ ক্লাবকে প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি ফিরিয়ে দেওয়ার পথে করেছেন ১৫ গোল, সেখানে করেছেন সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডও। বলা যায়, তিনিই রিয়ালের দুটি সাফল্যের নায়ক। কিন্তু একা কৃতিত্ব নিতে চান না বেনজেমা, ‘এটা সবার মিলিত বিজয়। এটা ব্যক্তিগত ট্রফি, কিন্তু সতীর্থদের ছাড়া আপনি গোল করতে পারবেন না। ফুটবল দলগত খেলা এবং আমি সবসময় দলের খেলোয়াড় থাকবো।’

সব মিলিয়ে ১২বার ব্যালন ডি’অর উঠেছে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের শো-কেসে। যা বার্সেলোনার সমান। এর আগে রিয়ালের যারা ব্যালন ডি’অর জিতেছেন তারা হলেন- আলফ্রেডো ডি স্টেফানো, রেমন্ড কোপা, লুই ফিগো, রোনালদো নাজারিও (ব্রাজিল), ফ্যাবিও ক্যানাভারো, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা