নেদারল্যান্ডসের কাছে নামিবিয়ার হার
খেলা

নেদারল্যান্ডসের কাছে নামিবিয়ার হার

আন্তর্জাতিক ডেস্ক: শেষ ওভারে রোমাঞ্চ ছড়ালো নামিবিয়া-নেদারল্যান্ডসের ম্যাচ। অল্প পুঁজি নিয়েও ডাচদের কাঁপিয়ে দিচ্ছিল নামিবিয়া। ১২২ রানের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৩ বল হাতে রেখে জয় পেল নেদারল্যান্ডস। এই জয়ে সুপার টুয়েলভের পথটাও পরিষ্কার করে রাখল ডাচরা।

আরও পড়ুন: বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

রোববার (১৬ অক্টোবর) জিলংয়ের কার্ডিনিয়া ওভালে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

রান তাড়া করতে নেমে সহজেই জয়ের পথে ছিল নেদারল্যান্ডস। উদ্বোধনী জুটিতে ৫৯ রান তোলে ডাচ দুই ওপেনার। ভিকরাম সিং ফেরেন ৩৯ রান করে। বাস ডি লিডকে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন ওদাউদ (৩৫)। দলীয় রান তখন ৯২। এর পরই ম্যাচের পরিস্থিতি বদলে যায়। ১২২ রানও তখন নেদারল্যান্ডসের সামনে মনে হচ্ছিল বিশাল এক দুরের পথ।

আরও পড়ুন: শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ

জয় যখন সময়ের ব্যাপার তখনই ১৬তম ওভারে ৭ বলে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয় নামিবিয়া। শেষ পর্যন্ত সহজ ম্যাচটাকে কঠিন বানিয়ে মাত্র ৩ বল হাতে রেখে ডাচরা জিতেছে ৫ উইকেটে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান তোলে নামিবিয়া। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ডিভান লা কক ও ইয়ান নিকোল লফটি ইটন রানের খাতা না খুলেই বিদায় নেন। মাঝে মাইকেল ফন লিঙ্গেন (২০) তিন চারে ছোট ঝড় তোলার আভাস দিলেও বেশিদূর এগোতে পারেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা