ছবি: সংগৃহীত
খেলা

বৃষ্টিতে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ

সান নিউজ ডেস্ক: নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের সমীকরণ ছিল, জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। তার উপর সামনে ছিল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। কিন্তু কপাল মন্দ হলে যা হয়! বৃষ্টির কারণে শেষ হয়ে গেল বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন।

আরও পড়ুন: পলিথিন দিয়ে তৈরি হচ্ছে ডিজেল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি এক ওভারও মাঠে গড়ায়নি না। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এতেই স্বপ্ন ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের।

টাইগ্রেসরা শেষ করলো ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে। সমান ম্যাচে আগেই ৬ পয়েন্ট ছিল এবারের আসরে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো থাইল্যান্ডের। সেমির বাকি তিন দল ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা।

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী

এবারের এশিয়া কাপে বাংলাদেশ জিতেছে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে। আর হেরেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে। আর আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলো। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান দুইয়ে। ৫ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কাও, তাদের পয়েন্টও ৮। আজ লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা