খেলা

বাংলাদেশ নারী দলের সর্বনাশ

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আইনে লঙ্কানদের দেওয়া ৪১ রান করতে পারেনি টাইগ্রেসরা। নির্ধারিত ৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে নারী দল সংগ্রহ করে ৩৭ রান।

আরও পড়ুন: বিয়ের চার মাসেই যমজ ছেলের মা!

এদিন শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিদের। তবে ম্যাচ হেরে সর্বনাশ। সেমির স্বপ্ন এখন অনেকটাই ধূসর হয়ে গেছে। সকালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু বৃষ্টির বাধায় লঙ্কান নারী দল পারেনি ২০ ওভার ব্যাট করতে। ১৮.১ ওভারে ৮৩ রান সংগ্রহ করার পরই সিলেটে হানা দেয় বৃষ্টি! পরে আর ব্যাটে নামতে পারেনি লঙ্কান মেয়েরা। বৃষ্টি আইনে টাইগ্রেসদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে জিততে শেষ ২ ওভারে দরকার ছিল ১৪ রান। এরপরের এক ওভারের বিপর্যয়। তারপর শেষ ওভারে দরকার ছিল ১১ রান। সালমা খাতুন ও রিতু মনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। পঞ্চম বলে রান আউট হন সালমা (২)। শেষ বলে জিততে চাই ৬ রান। ওয়াইড দিলে দরকার পরে ৫ রান। চার মারলেই সমতা হতো। কিন্তু রিতু নেন এক রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে হেরে সেমিফাইনালে উঠার পথটা বেশ কঠিন হয়ে গেল সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিদের।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা