টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই দলে ফিরলেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

আরও পড়ুন : দুপুরেই নিউজিল্যান্ড জয়!

এদিকে সফরকারী বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউই অধিনায়ক উইলিয়ামসন এবং ব্যাট করার জন্য সাকিব আল হাসানকে আমন্ত্রণ জানালেন।

জয়ের খোঁজে ব্ল্যাক ক্যাপস ও টাইগাররা। দুই দলই প্রথম ম্যাচ বাবর আজমের পাকিস্তানের কাছে হেরেছে।

কিউইদের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন সাকিব আল হাসান। দলে নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম দলে ফিরেছেন।

আরও পড়ুন : নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান

গত মার্চে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছেন অ্যাডাম মিলনে। তিনি নিউ জিল্যান্ডের একাদশে স্থলাভিষিক্ত হয়েছেন ব্লেয়ার টিকনারের।

প্রথম ম্যাচে হারা দুই দল আজ মুখোমুখি হবে। যারা জিতবে ফাইনালে যাওয়ার দৌড়ে নিশ্চিতভাবে এগিয়ে থাকবে। দিবারাত্রির এই ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু । খেলা দেখা যাবে টি স্পোর্টসে।

আরও পড়ুন : মেসি-রোনালদোর রাজত্বে এমবাপে

প্রসঙ্গত, স্বাগতিকদের বিপক্ষে ইতিহাস ও রেকর্ড টাইগারদের জন্য মোটেও সুখকর নয়। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে কিউইদের বিপক্ষে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মাটিতে সাতটি টি-টোয়েন্টির সবক’টিতেই হেরেছে টাইগাররা।

এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ। তার আগ পর্যন্ত কিউইদের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা।

আরও পড়ুন : এই বিশ্বকাপ হবে মেসির শেষ বিশ্বকাপ

বছরের শুরুর জয় এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে জয়খরা কাটাতে অনুপ্রাণিত করবে। সব মিলিয়ে ১৩৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪৭টিতে। হার ৮৬টিতে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বী, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ :

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা