মেসি-রোনালদোর রাজত্ব কেড়ে নিলেন এমবাপে। ছবি: সংগৃহীত
খেলা

মেসি-রোনালদোর রাজত্বে এমবাপে

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সব রেকর্ডেই ভাগ বসাচ্ছেন, না হয় কেড়ে নিচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এবার ফরাসি তারকা শুধু মেসির রেকর্ডেই ভাগ বসাননি, ভেঙেছেন মেসি-রোনালদোর ‘দ্বৈত শাসনও’।

ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, মেসি-রোনালদোকে পেছনে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারে পরিণত হবেন পিএসজি ফরোয়ার্ড। এমবাপে ১০০০ কোটি টাকা আয়ের মাইলফলকটা মাত্র ২৩ বছর বয়সেই ছুঁয়ে ফেলছেন, যেখানে রোনালদো-মেসিদের এই সংখ্যক অর্থ আয় করতে অপেক্ষা করতে হয়েছিল ৩০ বছর পর্যন্ত!

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এমবাপের আয়টা দাঁড়াবে ১৩২৪ কোটি টাকা, যা মেসি-রোনালদোদের চেয়ে ঢের বেশি। গেল মৌসুমের পুরোটাজুড়ে কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন ছিল বেশ। তবে মে মাসে সে গুঞ্জন থামিয়ে পিএসজির সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি নবায়ন করেন এমবাপে। তার ফলেই এই মৌসুম থেকে তার পকেটে ঢুকবে বিশাল অঙ্কের টাকা।

ফোর্বসের দাবি, এই চুক্তির পর এমবাপের বার্ষিক আয়টা ১৩২৪ কোটি টাকায় গিয়ে ঠেকেছে, যার ১১৩৯ কোটি টাকা আসবে তার বেতন থেকে। আয়ের বাকি অংশটা আসবে নাইকি, ডিওর, হাবলট ও ওকলের মতো প্রতিষ্ঠানের দূতিয়ালি থেকে। তবে মেসি-রোনালদোর সঙ্গে অবশ্য এমবাপের ব্যবধানটা খুব বেশি নয়।

৩৫ বছর বয়সী মেসি বছরে আয় করেন ১২৪২ কোটি টাকা। আর ৩৭ বছর বয়সী রোনালদো প্রতি বছর আয় করেন ১০৪৩ কোটি টাকা। পরেই অবস্থান নেইমারের। প্রতি মৌসুমে পিএসজিতে তিনি আয় করেন ৯০০৫ কোটি টাকা, এরপর এই তালিকায় আছে এডেন হ্যাজার্ড, মোহামেদ সালাহ, রবার্ট লেভান্ডভস্কি, আন্দ্রেস ইনিয়েস্তা কেভিন ডি ব্রুইনারা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা