অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান
খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৪ বছর অপেক্ষার পর অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক উপলক্ষের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক বাবর আজম।

আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৩০

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৮২ রান। উদ্বোধনী দুই ব্যাটার ইমাম উল হক ও আবদুল্লাহ শফিকের ব্যাটের ওপর ভর করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম সেশনে ২৬ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান এই রান সংগ্রহ করেছে। দলের হয়ে ইমাম উল হক ৮০ বল মোকাবেলা করে ৪৬ এবং ৭৮ বল খেলে আবদুল্লাহ শফিক সংগ্রহ করেছে ৩২ রান।

এদিন তিন স্পিনার ও দুই পেসার দিয়ে সাজিয়েছে নিজেদের একাদশ সাজিয়েছে পাকিস্তান। অপরদিকে চার পেসার ও এক স্পিনারে দল সাজিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ:

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত আরও ৩৩

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জশ হ্যাজলউড।

পাকিস্তান একাদশ:

আরও পড়ুন: সয়াবিন নৈরাজ্যে কৃত্রিম সংকট

আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, নোমান আলি, সাজিদ খান, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন: পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান

প্রসঙ্গত, সর্বশেষ সেই ১৯৯৮ সালে পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়ানরা। অবশেষে ২ যুগ পর বহু প্রতিক্ষিত সিরিজটি খেলতে পাকিস্তান পৌঁছালো তারা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য নেয়া নিরাপত্তার আয়োজন দেখে ভিষণ খুশি অসি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা