নুরুল হাসান সোহান (ছবি: সংগৃহীত)
খেলা

টি-টোয়েন্টি স্কোয়াডে সোহান

ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামে প্রথম ওয়ানডের পর বাংলাদেশকে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বেশ মনোযোগী হতে দেখা গেছে। এ ফরম্যাটে থাকা চার ক্রিকেটারকে ঢাকা থেকে চট্টগ্রামেও নিয়ে যাওয়া হয়। সেই অনুশীলনে বাড়তি আকর্ষণ ছিলেন মুনিম শাহরিয়ার। এবার ম্যাচের আগের রাতে টাইগার স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে নুরুল হাসান সোহানকে। সোহানকে দলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও গত ২১ ফেব্রুয়ারি ঘোষণা করা টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না সোহান। তবে সিরিজ শুরুর আগে তাকে স্কোয়াডে নেওয়ায় আফগানিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টির একাদশেই বিবেচিত হবেন এ উইকেটকিপার।

এদিকে সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় আফগানিস্তান সিরিজের জন্য নেওয়া হয়নি সোহানকে। কিন্তু গত বুধবার অনুশীলনের সময় হাতে চোট পান দলের সেরা উইকেটকিপার মুশফিকুর রহিম। তাই প্রথম টি-টোয়েন্টিতে মুশফিকের খেলা প্রায় অনিশ্চিত। মুশফিক না খেললে সোহানকেই দেখা যেতে পারে উইকেটের পেছনে।

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদ মাধ্যমকে জানান, অনুশীলনে মুশফিক ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছে। ২৪ ঘণ্টা না গেলে বলা যাচ্ছে না কী হবে। তাই সতর্কতার জন্য বাড়তি উইকেটকিপার নেওয়া হয়েছে। সতর্কতার অংশ হিসেবেই সোহানকে দলে নেওয়া হয়।

এদিকে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ৩টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল।

আরও পড়ুন: ভারত যাচ্ছেন মাশরাফি

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা