ইংলিশ তারকা ক্রিকেটার জেসন রয় (ছবি: সংগৃহীত)
খেলা

আইপিএল খেলবেন না জেসন রয়

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভিত্তিমূল্যের দুই কোটি রুপিতে ইংলিশ তারকা ক্রিকেটার জেসন রয়কে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। কিন্তু আসন্ন আসরে আইপিএল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই ইংলিশ ওপেনার। বায়ো বাবলে অতিরিক্ত সময় কাটাতে পারবেন না বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি ক্রিনইনফো এমন তথ্য প্রকাশ করেছে। রয়ের পরিবর্তে কে দলে প্রবেশ করবে তা এখনও জানা যায়নি। গুজরাট টাইটান্স অফিসিয়ালি এখনও কিছুই বলেনি।

এদিকে সম্প্রতি ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণে দুর্দান্ত ফর্মে থাকা জেসন রয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে জানান, ‘গুজরাট টাইটান্স ভক্ত এবং স্কোয়াডকে উষ্ণ হৃদয়ে জানাচ্ছি যে, আমি এ বছর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। গত ৩ বছর বিশ্বজুড়ে যা হচ্ছে, তার প্রভাব পড়ছে আমার ওপর। আমি মনে করি এখন আমার পরিবারকে গুণগত সময় দেওয়া আমার জন্য সঠিক হবে।’

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

অপরদিকে রয় সদ্য সমাপ্ত পিএসএলে দারুণ ফর্মে ছিলেন। সেখানেও তাকে থাকতে হয়েছে বায়ো-বাবলে। মাত্র ছয় ম্যাচ খেললেও টুর্নামেন্টের শীর্ষ ব্যাটারদের একজন ছিলেন তিনি। নিজ দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ছয় দলের লিগ পর্বে পঞ্চম স্থানে শেষ করা কোয়েটার হয়ে ৫০ দশমিক ৫০ গড় এবং ১৭০ দশমিক ২২ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা