নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (ছবি: সংগৃহীত)
খেলা

ক্রাইস্টচার্চে সিরিজ বাঁচাল দ.আফ্রিকা

ক্রীড়া ডেস্ক: ডেভন কনওয়ে এবং টম ব্লান্ডেল জুটিতেও শেষ রক্ষা হয়নি নিউজিল্যান্ডের। দুই দেশের মধ্যে ৯০ বছরের দ্বিপাক্ষিক টেস্ট ইতিহাসে এবারও সিরিজ জিততে পারল না কিউইরা।

ক্রাইস্টচার্চ টেস্টের পঞ্চম এবং শেষ দিন ১৯৮ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে শেষ করে দক্ষিণ আফ্রিকা।

এদিকে ৪২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার দিন শেষেই ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। তবে পঞ্চম দিন দারুণ শুরু করা স্বাগতিকদের হয়ে কনওয়ে এবং ব্লান্ডেল পঞ্চম উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে ড্রয়ের স্বপ্নে নিয়ে যাচ্ছিলেন। তবে লুথো সিপামলার বলে কনওয়ে এলবি হলে সেই স্বপ্নে কাঁটা পড়ে। এই ব্যাটার ১৮৮ বলে ১৩টি চারে ৯২ রানে আউট হয়ে সেঞ্চুরি থেকে বঞ্চিতও হন।

ব্লান্ডেলও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৪ রান করে তিনি মার্কো জানসেনের বলে ফিরে যান। এরপর ২২০ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। নিউজিল্যান্ডের রান যখন ২২৭, তখনই বৃষ্টি হানা দেয়। তবে বৃষ্টি থামতেই ম্যাচও শেষ হয়ে যায়। বৃষ্টি-বিরতির ৯ বল পরই গুটিয়ে যায় কিউইরা।

অপরদিকে প্রোটিয়া বোলারদের মধ্যে কাগিসো রাবাদা, জানসেন এবং কেশভ মাহারাজ ৩টি করে উইকেট নেন।

এর আগে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩৬৪ করলে জবাবে নিউজিল্যান্ড ২৯৩ রান করে। পরে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৪ করে ৯ উইকেটে ইনিংস ঘোষণা দেন।

আরও পড়ুন: ফিফা-উয়েফা থেকে রাশিয়া বহিষ্কার

ম্যাচ সেরা হয়েছেন দুই ইনিংসে ৮ উইকেট নেওয়া রাবাদা। সিরিজ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা