সাকিবের পরিকল্পনা চাইবে বিসিবি
খেলা

সাকিবের পরিকল্পনা চাইবে বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকেন সাকিব আল হাসান। খেলার মাঠ কিংবা মাঠের বাইরে, সবখানেই । চলতি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও আলোচনায় রয়েছেন তারকা টাইগার অলরাউন্ডার।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি সাকিব। তিনি কি দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ খেলবেন? বোর্ড চাইছে সাকিব খেলুক। কিন্তু তার খেলা আর না খেলার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

সাকিব বর্তমান সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছেন। আইপিএল খেলতে জাতীয় দল থেকে ছুটি নেয়ার প্রবণতা বেড়েছে। বিশেষ করে টেস্ট ফরম্যাটেই অনীহা সাকিবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) আগামী বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির পূর্বে সাকিবের কাছে ১ বছরের পরিকল্পনা চাইবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চট্টগ্রামে সংবাদমাধ্যমকে বলেন, ‘শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ না, ওভারঅল। বেসিক্যালি আমরা তার কাছে এক বছরের প্ল্যান চাইবো।’

জালাল ইউনুস আরও যোগ করেন, ‘বোর্ড তো চাইবে সে খেলুক। সে ওয়ান অব দ্য ফাইনেস্ট অলরাউন্ডার আমরা তো চাইবো সে যেন খেলে। এখনও পর্যন্ত কেউ যদি পরিষ্কার করে না বলে তাহলে কিভাবে বলব। কেউ যদি বলে এই সিরিজে খেলবো অন্য সিরিজে খেলবো না, এই ফরম্যাটে খেলবো অন্য ফরম্যাটে খেলবো না, এটা তো তাদেরকেও তাদের চিন্তা থেকে পরিষ্কার করতে হবে।’

আরও পড়ুন:ইসি গঠনে পালিয়ে বেড়িয়েছে বিএনপি

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে পাপন বলেন, ৬ মাস টেস্ট থেকে ছুটি চেয়ে বোর্ডকে চিঠি দিয়েছেন সাকিব। বোর্ড সভাপতির সাক্ষাৎকার থেকে এ তথ্য আসায় এ নিয়ে আলোচনার ঝড় শুরু হয় দেশের ক্রিকেটাঙ্গনে।

আরও পড়ুন:গ্রেফতার হতে পারেন সুবহা

যদিও বোর্ড থেকে বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় সাকিব টেস্ট খেলবেন কিনা সেটি চলমান আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরেই জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা