শাহ হুমায়রা হোসাইন সুবহা
বিনোদন

গ্রেফতার হতে পারেন সুবহা

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসাইন সুবহা। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় যেকোনো সময় গ্রেফতার হতে পারেন এই নায়িকা।

গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫, ২৬, ২৯, ৩৫ ধারায় মামলা করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুবহার স্বামী ইলিয়াস হোসাইন।

অভিযোগে বলা হয়েছে, আসামি শাহ হুমায়রা সুবহা গত বছরের ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।

ইলিয়াস বলেন, আমি দুই মাস চুপ ছিলাম। নিজের সম্মানের কথা ভেবে কিছু বলিনি। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ যে মিথ্যা তা সবার জানা প্রয়োজন। বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে আমার সম্মানহানি করা হয়েছে, তা সবাই দেখেছেন। তাই আইনের আশ্রয় নিলাম।

আরও পড়ুন: কিংবদন্তি আজম খানের জন্মদিন

গত বছরের ১ ডিসেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবহা। বিয়ের ১ মাস না পেরুতেই তাদের সংসারে নেমে আসে সংঘাত। এরপর গত ৩ জানুয়ারি যৌতুক চেয়ে মারধরের অভিযোগে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন নায়িকা সুবহা।

প্রসঙ্গত, ‌‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা পেয়েছেন ইলিয়াস। অন্যদিকে সুবাহ ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমার কাজ শুরু করেন। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেন সুবাহ। যদিও এখন পর্যন্ত তার কোনো ছবিই মুক্তি পায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা