ছবি: সংগৃহীত
পরিবেশ

ভূমিকম্পে কাঁপল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত-পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তৃত এলাকা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। তবে ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত কোনো দেশেই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: চীনে বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩০

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজি সেন্টারের পরিচালক জেএল গৌতম।

সংবাদ মাধ্যম এনডিটিভিকে তিনি জানান, জম্মু এবং কাশ্মির, পাঞ্জাব, দিল্লি এবং উত্তর ভারতের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এ ভূমিকম্পের উত্তপত্তিস্থল।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ট্রলারডুবি, নিহত ৮

আরও নির্দিষ্ট করে বললে, হিন্দুকুশের ভূপৃষ্ঠের গভীরে ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে এটি উৎপত্তি ঘটেছে বলে ধারণা করছি।

এদিকে পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার বলছে, হিন্দুকুশ পর্বতমালার আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের যার গভীরতা ছিল ১৯৬ কিলোমিটার।

আরও পড়ুন: ৯৯৯-এ কল, শতাধিক পর্যটক উদ্ধার

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

সংবাদ মাধ্যমটি বলছে, হিন্দুকুশ সংলগ্ন আফগানিস্তানের অঞ্চলগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ঠিক কোন কোন এলাকায় এ কম্পন বেশি অনুভূত হয়েছে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূপৃষ্ঠ মূলত ইন্ডিয়ান ও ইউরেশিয়ান- ২ ধরনের টেকটোনিক প্লেটের ওপর দাঁড়িয়ে রয়েছে।

ভূতত্ত্ববিদরা বলছেন, গত কয়েক বছর ধরেই একটি বড় ইন্ডিয়ান প্লেট ক্রমশ উত্তর দিকে ইউরেশিয়ান প্লেটের দিকে এগিয়ে আসছে। ফলে দক্ষিণ এশিয়ার বিশাল অংশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সূত্র: এনডিটিভি, জিও টিভি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা