ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সিগঞ্জে ট্রলারডুবি, নিহত ৮

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই ট্রলারটির যাত্রী ছিলেন।

আরও পড়ুন: ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ

শনিবার (৫ আগস্ট) রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাটি এলাকায় ৪৭ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষ।

আরও পড়ুন: পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

জানা গেছে, শনিবার পারিবারিক একটি পিকনিকে মুন্সিগঞ্জে রসিরাজদিখান উপজেলার লুতব্দি ও লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার মোট ৪৭ জন পদ্মা নদীতে ঘুরতে যান।

ফেরার পথে রাত ৮ টার দিকে লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাটি এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা।

লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।

আরও পড়ুন: নোয়াখালিতে ২ শিক্ষককে অব্যাহতি

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নূরে আলম জানান, আমাদের হাসপাতালে ২ টি বাচ্চার মরদেহ আনা হয়। একজনের বয়স ৮ বছর, নাম রায়হান। অপরজনের বয়স ৫ মাস।

স্থানীয় খিদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, ঘটনাস্থলে এক নারীর মরদেহ রয়েছে। তিনি ৩ সন্তানের জননী বলে জানা গেছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, শনাক্ত ১৭৫৭

রাত সাড়ে ১০ টার দিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোকসেদা (৩০) নামের এক নারীর মরদেহ নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনজুমান আরা জানান, মোকসেদা সিরাজদিখান উপজেলার লুতব্দি এলাকার বাসিন্দা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা