ছবি : সংগৃহিত
সারাদেশ

পুলিশকে টাকা না দেয়ায় মিথ্যা প্রতিবেদন

খায়রুল খন্দকার: টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও তার দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আরও পড়ুন: ভোলায় অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের কণ্ঠ’

শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মাটিকাটা বাজারের আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলা নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুরান মন্ডল।

আওয়ামী লীগ নেতা জুরান মন্ডল বলেন, কয়েকমাস আগে বালু ব্যবসায়ী মুসলিম উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বালুর ঘাট দখল করতে গিয়েছিল।

এসময় স্থানীয় হিসেবে আমরা সেখানে উপস্থিত থাকায় তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমিসহ দুই ছেলে শুভ ও সুমন গুরুত্বর আহত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এতে আমার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

আরও পড়ুন: পুলিশকে টাকা না দেয়ায় মিথ্যা প্রতিবেদন

এই ঘটনায় মুসলিম উদ্দিন, মমিন সরকার, মোন্নাফসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার করার পর প্রতিপক্ষরাও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম, তার ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজা ও জুরান মন্ডলের দুই ছেলে শুভ ও সুমনসহ এলাকার ব্যক্তিবর্গ।

তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে করা মামলায় থানা পুলিশ আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করে। কিন্তু পরবর্তিতে বাদীপক্ষ আদালতে নারাজি দিলে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)। পরে পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা আনিস টাকা দাবি করে। কিন্তু টাকা না দেয়ায় একতরফাভাবে বাদীর পক্ষে প্রতিবেদন দাখিল করে।

আরও পড়ুন: ভূঞাপুরে সুজনের উদ্যোগে মানববন্ধন

মুসলিমের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এরপরও ওয়ারেন্ট থাকার পরও মুসলিম গত বৃহস্পতিবার মিথ্যা অভিযোগ এনে টাঙ্গাইল প্রেসক্লাবে আমার ও দুই ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

আওয়ামী লীগ নেতা বলেন, নিকরাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের পক্ষে নির্বাচন করায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার বিএনপির কিছু নেতাদের দিয়ে মিথ্যা মামলা হামলা করছে। এছাড়া প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু

এবিষয়ে মুসলিম উদ্দিন বলেন, আমার বালুর ঘাট দখল করে বালু বিক্রি করেছে তারা। এছাড়া উল্টো তিনি আমাদের বিরুদ্ধে মামলা করেছে। তার অভিযোগগুলো মিথ্যা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা