সারাদেশ

খাগড়াছড়িতে শেখ কামালের জন্মবার্ষিকী পালন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে নানা কর্মসুচী ও বর্নাট্য আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী।

আরও পড়ুন : ভোলায় শেখ কামালের জন্মদিন উদযাপন

খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে শেখ কামালের অস্থায়ী বেদীতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেষে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শরনার্থী পুনবার্সন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কলাণ মিত্র বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার ছেলে শেখ কামাল মুক্তিযুদ্ধ করেছেন। জাতির পিতা ক্রীড়ামোদী ছিলেন। তার ছেলেও ক্রীড়ামোদী হয়ে এ ধারা অব্যাহত রেখেছিলেন। এখানেই পিতা-পুত্রের মিল রয়েছে। দেশে ফুটবল খেলাসহ খেলাধূলার জাগরণ ঘটায় শেখ কামাল। শেখ কামাল ক্রীড়ামোদীর পাশাপাশি একজন দেশপ্রেমিক, সংস্কৃতিমনা ব্যক্তি ছিলেন।

আরও পড়ুন : শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নে বিশ্বের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় নিয়ে গেছেন। শেখ কামালের ক্রীড়া সংস্কৃতিতে অবদানের কথা স্মরণ করেন এবং ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসন, শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স, খাগড়াছড়ি পৌরসভা ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে বিশেষ এ দিনটি উপলক্ষে কর্মসুচী পালন করে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা