সারাদেশ

ভোলায় শেখ কামালের জন্মদিন উদযাপন

ভোলা প্রতিনিধি : ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন : বিচার বিভাগকে গতিশীল করতে হবে

শনিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো.মাহিদুজ্জামান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক তামিম আল ইয়ামীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা মো. ওহিদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন : পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ঘাতকের বুলেটের আঘাতে আগস্ট মাসেই নিস্তব্ধ হয়েছিলো সূর্যসন্তান শেখ কামাল। এদেশকে অন্ধকারে ঠেলে দিতে ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুমাতাসহ সেই হত্যাকান্ড ঘটানো হয়েছে।

আরও পড়ুন : শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

বক্তারা আরো বলেন, শহীদ শেখ কামাল যুবসমাজের প্রেরণার উৎস। তিনি ক্রীড়াঙ্গনের বিবিধ উন্নয়নের মাধ্যমে মূলত যুবসমাজের উন্নয়নে কাজ করেছিলেন। ঘাতকরা জানত, তাকে স্তব্ধ করতে পারলে ধ্বংস করা যাবে তরুণ প্রজন্মকে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। যুবকদের সঠিক পথে ধরে রাখতে শহীদ শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র গঠন করেছিলেন। ক্রীড়ায় বাংলাদেশের স্বপ্নপুরুষ তিনি। তার জীবনাদর্শ যদি যুবসমাজ পাঠ করে, নিশ্চয়ই সঠিক ধারা ধরে থাকতে পারবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা