আদালত
সারাদেশ

পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত সুলাইমান হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যশোরের শার্শা থানা পুলিশ। সুলাইমান হোসেনের বিরুদ্ধে শার্শা থানায় আরো ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আরও পড়ুন : ইমরান খান গ্রেফতার

এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে যশোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ মামলা নিয়ে তার নামে ১২টি মামলা আদালতে চলমান রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, শার্শা উপজেলার রামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে রাজ এন্টারপ্রাইজের মালিক সুলাইমান হোসেন ব্যবসার কথা বলে ইসলামী ব্যাংক, বিভিন্ন এনজিও ও ব্যক্তির নিকট থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এসব প্রতিষ্ঠান ও ভূক্তভোগীরা বিভিন্ন সময়ে আদালতে প্রতারণার মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে সে এলাকা থেকে পালিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শার্শা থানার এস.আই সলিমুল হলের নেতৃত্বে পুলিশ দল ঢাকার খিলগাও থানার সহযোগিতায় নন্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে শুক্রবার সকালে শার্শা থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন : খুনিরা বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর সুলাইমান হোসেন গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ দিন পলাতক ছিলো। ঢাকা থেকে গ্রেফতার করে আনার পর শুক্রবার বিকালে তাকে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা