ছবি: সংগৃহীত
রাজনীতি

খুনিরা বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত 

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্টের খুনিরা শুধু বঙ্গবন্ধুকে নয়, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেয়েছিল বলে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সে কারণে শেখ রাসেলকেও হত্যা করা হয়েছিল।

আরও পড়ুন: শেখ কামালের সমাধিতে আ’লীগের শ্রদ্ধা

শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শেখ কামালের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি বলেন, মরহুম শেখ কামাল ছিলেন একজন মেধাবী তরুণ। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জীবন বাজি রেখে দেশমাতৃকার জন্য ঝাপিয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: শেখ কামালের জন্মদিন

শেখ কামাল বহুগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তিনি যেমন ছিলেন একজন ক্রীড়া সংগঠক, ঠিক তেমনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন দক্ষ রাজনৈতিক সংগঠক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, তিনি বাংলাদেশে আবাহনী ক্রীড়া চক্রের মতো একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন। যে সংগঠন বাংলাদেশের ফুটবলকে পরিবর্তন করে দিয়েছিল এবং আধুনিক ফুটবলের সূচনা করেছিল।

আরও পড়ুন: চোরা পথে ক্ষমতা চায় বিএনপি

তিনি বলেন, শেখ কামাল শুধু ক্রীড়া সংগঠক ছিলেন না, তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন সদস্যও ছিলেন। এ রকম একজন মেধাবী তরুণকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল।

তথ্যমন্ত্রী আরও বলেন, তাকে হত্যা করার মধ্য দিয়ে এমন একজন মেধাবী হত্যা করা হয়েছিল, যিনি পরবর্তীকালে দেশকে নেতৃত্ব দিতে পারতেন। তিনি বেঁচে থাকলে জাতিকে অনেক কিছু দিতে পারতেন।

আরও পড়ুন: মুম্বাইয়ে বিচারপতির পদত্যাগ ঘোষণা

ড. হাছান মাহমুদ, ১৫ আগস্টের খুনিরা শুধু বঙ্গবন্ধুকে নয়, বঙ্গবন্ধুর ছায়া কেউ তারা ভয় পেয়েছিল। সে কারণে রাসেলকেও হত্যা করা হয়েছিল। আজকের এ দিনে তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিএনপির মিছিলে এখনো স্লোগান হয় ১৫ আগস্টের হাতিয়ার গর্জে ওঠো আর একবার।

আরও পড়ুন: জম্মু-কাশ্মিরে হামলা, ৩ সেনা নিহত

তারা যে ১৫ আগস্ট এ ঘটনা ঘটিয়েছে, তাদের নেতা জিয়াউর রহমান ১৫ আগস্ট-এর ঘটনার পেছনের নায়ক, এ স্লোগানের মাধ্যমে তারা সেটা স্বীকার করে নিয়েছে

তিনি আরও বলেন, ১৫ আগস্টকে উপহাস করে বিএনপির নেত্রী খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন ও কেক কাটেন। এ অপরাজনীতি দেশ থেকে চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোগান্তি থেকে বিশৃঙ্খলার শঙ্কা

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থি...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

পাহাড়ে "বৈসাবি" উৎসবের আনন্দ, চলছে প্রস্তুতি  

আবু রাসেল সুমন : পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণকে ঘিরে পাহাড়ের...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

ইরানের ইউরেনিয়াম দখলে নিতে মরিয়া ট্রাম্প !

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে উত্তেজনা কমার কোনো ইঙ্গিত নেই। একদ...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা