সংগৃহীত ছবি
রাজনীতি

বিচারের জন্য আল্লাহই যথেষ্ট

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, মহররমের মাসে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন। এই দিনটার মধ্যেও কর্মসূচি দিয়ে জ্বালাও-পোড়াও হলো। আমার মনে হয় বিএনপির বিচারের জন্য আল্লাহই যথেষ্ট।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, শনাক্ত ১৭৫৭

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে শহরের মাসদাইর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এদিন তার বড় ভাই সেলিম ওসমানের অস্ত্রোপচারকে কেন্দ্র করে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, বিএনপি যে পথে যাচ্ছে আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যদি আবারও আগের মতো তারা জ্বালাও-পোড়াও করতে চায় তাহলে আমরা পাল্টা আঘাত করবো না। আল্লাহ সর্বশক্তিমান, তিনি দেখবেন।

আরও পড়ুন : ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

তিনি বলেন, ‘আল্লাহর রহমতের কাছে শয়তানের কুমন্ত্রণা টিকবে না। আমার দেশের জনগণের কাছে বিচার দেবো। জনগণই সঠিক বিচার করবে। জনগণ ভোটের মাধ্যমেই রায় দেবে।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল ও যুবলীগ নেতা জানে আলম বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা