সংগৃহীত ছবি
সারাদেশ

ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামে ১ মাংস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের কষ্টাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

বুধবার (৯ অক্টোবর) রাতের কোনো ১ সময়ে শ্বাসরোধে হত্যার পর লাশটি রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

নিহত ব্যক্তি, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া এলাকায় বাসাভাড়া নিয়ে পরিবারের সাথে থাকতেন।

স্থানীয়রা জানায়, নিহত সাইফুল ইসলাম গত দেড় মাস আগে সপরিবারকে নিয়ে আশুলিয়া চলে যান। এরপর সেখানে তিনি মাংস ব্যবসায়ীর কাজ করতেন। এর পরে ঢাকায় থাকলেও তিনি গরু কেনার জন্য প্রায়ই বাড়ি আসতেন। এ সময় স্থানীয় হাট থেকে ২-১টি গরু কিনে ঢাকায় নিয়ে জবাই করে মাংস বিক্রি করতেন। তারপর বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন রাস্তার পাশে কাউকে পড়ে থাকতে দেখেন। তার পরে কাছে গিয়ে সাইফুলের লাশ দেখেন তারা। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ১

সাইফুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, আমার বড় ভাইকে কেউ পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। তার সাথে কারো শত্রুতা নেই। এ হত্যায় যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরপর ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

রাউন্ড অব ৩২: ব্রাজিল–জাপান, আর্জেন্টিনা–কেপ ভার্দে মুখোমুখি

ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্...

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের...

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা