ছবি : সংগৃহিত
পরিবেশ

ভারতে পাঁচ মাসে ৯ চিতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে নামিবিয়া থেকে আনা একদল চিতা দেশটির মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়। এদিকে সেখানে ফের চিতা বাঘের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিগত পাঁচ মাসে ৯ টি চিতার মৃত্যু হলো।

আরও পড়ুন: ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৪৫

বুধবার (২ আগস্ট) সকালে সর্বশেষ ‘ধাত্রী’ নামের মেয়ে-চিতার মৃত্যু হয়েছে।

ভারতে একসময় চিতা ছিলো। কিন্তু পরে বিলুপ্ত হয়ে যায়। দেশটিতে চিতা ফেরানোর এই কেন্দ্রীয় সরকারি প্রচেষ্টা মুখ থুবড়ে পড়ায় বিভিন্ন মহলে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

কুনো ন্যাশনাল পার্কে একের পর এক চিতা বাঘের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: ট্রুডোর বিচ্ছেদের ঘোষণা

ভারতের আবহাওয়ায় আফ্রিকা অঞ্চলের দেশ নামিবিয়া থেকে আনা চিতার বেঁচে থাকাটাই কঠিন। আগে থেকেই ছিল এ ভাবনা। তাই চিতাগুলোকে নজরদারির মধ্যে রাখা হয়েছিল।

কুনো ন্যাশনাল পার্কের পশু চিকিৎসকদল এবং নামিবিয়ার এক্সপার্ট টিম যৌথভাবে চিতাগুলোর ওপর নজর রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত সফলতা আসেনি। ভারতের বনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি চিতাগুলো।

এদিকে ভারতের শীর্ষ আদালত এতগুলো চিতার মৃত্যুতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে। বিচারপতি বি আর গাভাই, জে বি পারদিওয়ালা ও পি কে মিশ্রের একটি বেঞ্চে এ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়।

আরও পড়ুন: উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

মামলার শুনানিতে এক্সপার্ট কমিটির পক্ষ থেকে বলা হয়, চিতাগুলোকে ঠিকভাবে রাখার জন্য এমন কিছু পরিকল্পনার প্রয়োজন ছিল যা হয়ত সরকার সেভাবে পালন করতে পারেনি।

ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, তাদের পক্ষ থেকে দায়িত্ব পালনে কোনো কমতি ছিল না। যদিও বিষয়টি নিয়ে জলঘোলা হতে শুরু করেছে বিরোধীরা হয়ত যেকোনো দিন বিষয়টি ইস্যু করতে পারে বলে এক শ্রেণির অনুমান।

আরও পড়ুন: নারী নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর অশালীন মন্তব্য!

সংশ্লিষ্ট মহলের একাংশের অভিমত, নরেন্দ্র মোদির ইমেজ বিল্ডিংয়ে এই চিতার ট্রান্সলোকেশন খুবই জরুরি জায়গা দখল করে আছে। আগামী বছর ভোটের আগে চিতার মৃত্যু মোদির ভাবমূর্তি ক্ষুণ্ন করবেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা