ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রুডোর বিচ্ছেদের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) তার স্ত্রী সোফি (৪৮) বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে ট্রুডো-সোফি দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটলো।

আরও পড়ুন: সেনেগালে টিকটক নিষিদ্ধ!

বুধবার (২ আগস্ট) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ট্রুডো নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে জাস্টিন লিখেছেন, ‘অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি, তা সর্বদা চলমান থাকবে।’

আরও পড়ুন: অপ্রয়োজনীয় সিজার নিয়ন্ত্রণে আসছে না

পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে সই করেছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের মে মাসে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তাদের ৩টি সন্তান রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা