ছবি : সংগৃহিত
পরিবেশ
পানি উন্নয়ন বোর্ড

ভোলায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

ভোলা: পরিবেশের ভারসাম্য রক্ষা, জনসাধারণের জন্য পুষ্টিকর ফল খাওয়ার সুযোগ এবং বাঁধ সুরক্ষায় সারাদেশে ২০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

আরও পড়ুন: নদীতে শিল্প বর্জ্য ফেলছে শেফার্ড ফ্যাক্টরি

রোববার (৩০ জুলাই) সকালে এরই অংশ হিসেবে ভোলার পূর্ব ইলিশায় মেঘনা নদীর বেড়ী বাঁধে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড ভোলা সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মো: বাবুল আখতার।

এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

এসময় বক্তারা বলেন, সারা বাংলাদেশে সবুজ বেষ্টনী গড়ার লক্ষে ও বনভূমি বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকার প্রতিবছর বৃক্ষ রোপন কর্মসূচির অভিযান পরিচালনা করেন।

পানি উন্নয়ন বোর্ড সরকারের এ কাজের অংশ হিসেবে সারাদেশে এক যোগে এ বছর বর্ষা মৌসুমে ২০ লাখ চারা রোপন করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর অংশ হিসেবে ভোলার নদীর তীরে বেড়িবাঁধে বনজ, ফলজ ঔষধি গাছের চারা রোপন শুরু হয়েছে।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু সহনীয়

ভোলা জেলায় সাড়ে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে। শুধু বৃক্ষ রোপণ নয় এই বৃক্ষ যাতে করে টিকে থাকে তার জন্য পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ চলমান থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা