ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বায়ু সহনীয়

নিজস্ব প্রতিনিধি: আজ বায়ুদূষণের তালিকায় দশম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ দিন রাজধানী ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: আরও ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন

রোববার (৩০ জুলাই) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

এ তালিকার শীর্ষে অবস্থান করা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুর মানের স্কোর ১৫৯। অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: ফিরেছেন এক লাখ সাড়ে ৬ হাজার

দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ১৩৭। অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর হচ্ছে ১৩১। সেখানকার বায়ুও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এ দিন ৯৯ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় দশম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। অর্থাৎ এখানকার বায়ু মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: সারাদেশে আজ আ.লীগের বিক্ষোভ

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম-১০ উপ নির্বাচন: ভোট গ্রহণ চলছে

৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল। যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা