ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ ঢাকার বায়ু সহনীয়

সান নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ রাজধানী ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। এ দিনে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

আরও পড়ুন: ১২ অঞ্চলে ঝড়ের আভাস

বুধবার (২৬ জুলাই) সকালে আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা যায়।

এ তালিকায় আজ ঢাকার স্কোর ৭৮, অবস্থান ২১তম। অন্যদিকে বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা জাকার্তার স্কোর ১৬২। অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির স্কোর ১৫৮। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৯৫৪০৯ হাজি

বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর ১৩৯। অর্থাৎ সেখানকার বায়ুও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আজ আইকিউএয়ারের তালিকায় যুক্তরাষ্ট্রের শিকাগো, চীনের রাজধানী বেইজিং, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহর, ব্রাজিলের সাও পাওলো ও পাকিস্তানের লাহোরের বাতাস বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর এবং ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাতাস সহনীয় অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: মিরসরাইয়ে সড়ক দুর্ঘনায় নিহত ২

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের ১০৬ টি শহরকে মোট ৬ টি শ্রেণিতে রাখা হয়েছে। এ তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে, তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ঐ অবস্থানেই নেই কোনো শহর।

এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

আজ শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা