ছবি: সংগৃহীত
সারাদেশ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘনায় নিহত ২

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে একটি প্রাইভেটকারে থাকা ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে দম্পতির মরদেহ উদ্ধার

বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার হাদিফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক মো: মাহবুব (৩৫) ও যাত্রী মো: মাঈন উদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার মো: সোবহানের ছেলে। মাঈন উদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে।

আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা!

এ দুর্ঘটনায় মাঈন উদ্দিনের স্ত্রী মৌসুমী, ২ ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সরর স্টেশন কর্মকর্তা মো: ইমাম হোসেন পাটোয়ারি জানান, বুধবার ভোরে হাদিফকিরহাট বাজারে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ২ যুবকের মরদেহ উদ্ধার

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্রাইভেটকারটির সামনের অংশ কেটে ২ জনকে মৃত এবং ভেতর থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের টেরিয়াইল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন জানান, আজ ভোরে কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট বাজারে রাস্তার পাশে থামানো একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে ধাক্কা দিয়ে একটি প্রাইভেটকারের চালকসহ ২ জন নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনাকবলিত গাড়ি ২ টি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা