ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজধানীতে দম্পতির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় তিতাস রোডের একটি বাসা থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ২ যুবকের মরদেহ উদ্ধার

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের হুকের সাথে ২ জন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

পরে আমরা ফরেনসিক টিমকে খবর দেই। তারা এসে আলামত সংগ্রহ করে। এরপর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাই।

আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা!

মরদেহ উদ্ধার হওয়া এই দম্পতির স্বামীর নাম জুয়েল (২৮) ও স্ত্রীর নাম নাসরিন (২২)। জুয়েলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম এবং নাসরিনের কিশোরগঞ্জ।

তিনি আরও জানান, জুয়েল মাটি কাটার কাজ করতেন এবং নাসরিন গৃহকর্মীর কাজ করতেন। স্বামী অসুস্থ হওয়ার কারণে সেটিও করতে পারতেন না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে এ ঘটনা ঘটতে পারে। আমরা এ পর্যন্ত অন্য কোনো ঘটনা পাইনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা