ছবি : সংগৃহিত
সারাদেশ

স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা!

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ পৌর শহরে নিজের স্ত্রীকে কুপিয়ে জখম করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঘাতক স্বামী।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ২ যুবকের মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের জামিয়া ইমদাদিয়া মাদরাসা সংলগ্ন আহমদ গলির ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অঞ্জলি ঘোষকে (৩৬) উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

মৃত স্বামী লিটন ঘোষ (৪১) পুরানথানা এলাকার ইসলামী সুপার মার্কেটের সামনে পানের ব্যবসা করতেন। তিনি জেলার করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল এলাকার গোপাল ঘোষের ছেলে।

আরও পড়ুন: রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্ত্রী অঞ্জলি ঘোষ, দুই মেয়ে ছড়া ঘোষ (১০) ও ছোঁয়া ঘোষকে (১৪) নিয়ে আহমদ গলির বাচ্চু টাওয়ারের পাশের বাসায় ভাড়া থাকতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন লিটন ঘোষ। তিনি ইসলামী সুপার মার্কেটের সামনে একটি পানের দোকানদার।

প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তার সংসারে পারিবারিক কলহ লেগে থাকতো। মঙ্গলবার উত্তেজিত হয়ে স্ত্রী অঞ্জলি ঘোষকে কুপিয়ে গুরুতর জখম করেন লিটন ঘোষ।

আরও পড়ুন: নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পরে লিটন ঘোষের বোন খবর পেয়ে অঞ্জলিকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

স্ত্রী অঞ্জলিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর খালি বাসায় স্বামী লিটন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নিহত লিটনের বোন জামাই জুটন জানান, সোমবার রাতে সম্ভবত খাবারের সঙ্গে স্ত্রী ও দুই মেয়েকে ঘুমের ট্যাবলেট খাওয়ান লিটন। এতেই তারা শারীরিকভাবে দূর্বল হয়ে পড়ে।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এ সুযোগে তিনি ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় দুই মেয়েও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় নূর চাঁন জানান, স্বামীর-স্ত্রী মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এমন দুর্ঘটনা ঘটেছে আমরা শুনতে পেরেছি।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, স্বামীর হাতে স্ত্রীকে কুপিয়ে আহত হওয়ার ব্যাপারে তার জানা নেই।

আরও পড়ুন: ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

তবে পারবারিক কলহের জেরে লিটন ঘোষ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা