ছবি: সংগৃহীত
সারাদেশ

কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনের কাছে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসে ৩ টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান

শনিবার (১২ আগস্ট) রাত পৌনে ২ টার দিকে ভবনটির দোতলা থেকে এ আগুনের সূত্রপাত হয়।

কিশোরগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, রাতে ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

তিনি আরও জানান, ভবনের বিভিন্ন কক্ষের ফাইলপত্র অক্ষত রয়েছে। নির্বাহী প্রকৌশলীর কক্ষেও সবকিছু অক্ষত আছে।

এ অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। এ সময় জাহাঙ্গীর নামে একজনকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে এলজিইডি ভবনে ছুটে আসেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন: বান্দরবানে ২৪ পর্যটক উদ্ধার, নিহত ১

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত পৌনে ২ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ টি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা