সারাদেশ

বেশি দামে ডিম বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ব্রয়লার মুরগির ডিমের দাম লাগামহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আরও পড়ুন : মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

শনিবার (১২ আগস্ট) দুপুরের দিকে জেলার চৌমুহনী বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, ডিমের বাজার ও কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণে শনিবার দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, এক পিস ডিম ১২ টাকা ৫০ পয়সা নেওয়ার কথা থাকলে ১৩ টাকা ৫০ পয়সা নিচ্ছে দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। অপরদিকে, বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়ায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজ নামে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

পরবর্তীতে ভোক্তা অধিকার আইনে ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় দেলোয়ার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল সদস্য।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা