ছবি: সংগৃহীত
সারাদেশ

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণ, আহত ৬

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সাদিকুল (২৮), মো. হাসিম আলি (৪০), মোছা. সাবিনা বেগম (৪০), মো. নজরুল ইসলাম (৪৫), মো. মহসিন (২৭) ও মোছা. কমলা বেগম (৫০)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হুমায়ুন কবির বলেন, রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পান তিনি। গিয়ে দেখেন সাবিনাসহ আরও কয়েকজন দগ্ধ অবস্থায় পড়ে আছেন।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু

পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় হয়।

তিনি বলেন, আমার ভাবি সাবিনা একজন পোশাক শ্রমিক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আশুলিয়া থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ নারীসহ ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: গজারিয়ায় রশি ছিঁড়ে ২ রংমিস্ত্রির মৃত্যু

তাদের মধ্যে হাসেম আলীর শরীরের ৪৫ শতাংশ, নজরুল ইসলামের ৪৬ শতাংশ, সাদিকুল ইসলামের ৫০ শতাংশ, সাবিনা বেগমের ৫০ শতাংশ, কমলা বেগমের ২০ শতাংশ ও মোহাম্মদ হোসাইনের ১০ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক ও ১ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা