সারাদেশ

জামালপুরে শাওন হত্যাকারীদের ফাঁসির দাবি

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নান্দিনায় দোকান কর্মচারি ফরিদ হোসেন শাওন (২০) হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : নির্বাচন পরিস্থিতি নজরে রাখবে ইইউ

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নান্দিনা বাজারে এই কর্মসূচী পালন করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ফরিদ হোসেন শাওনের বাবা গোলাম মোস্তফা মুক্তি, মা ফরিদা খাতুন, স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম পন্ডিত, জালাল উদ্দিন, আসলাম উদ্দিন, নাহিদুর রহমান নাহিদ, জাহিদুল ইসলাম শুভ, তানভীর আহমেদ।

আরও পড়ুন : সেনেগালে নৌকাডুবিতে নিহত ১৫

জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনা মধ্যবাজারে বিক্ষুব্ধরা জড়ো হয়ে মানববন্ধন করাকালে এক পর্যায়ে তারা রাস্তায় অবস্থান নেয়। এতে সড়কের উভয় দিকে ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ জুন বিকেলে নান্দিনা নয়াপাড়া এলাকার মুক্তারুল ইসলাম বসার পুত্র নান্দিনা বাজারের কাঁচামালের কুলি শহিদুল ইসলাম শহিদ (৪৫) ধারালো ছুরি দিয়ে নান্দিনা শাহীন স্কুলের সামনে শাওনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শাওনকে প্রথমে জামালপুর জেনারেল হাসাপাতালে পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শাওনা মারা যায়।

আরও পড়ুন : সেপ্টেম্বরে ডিজিটাল আইন সংশোধন

এ ঘটনায় শাওনের বাবা গোলাম মোস্তফা মুক্তি বাদী হয়ে গত ৬ জুন রাতে শহিদুল ইসলাম শহিদকে প্রধান আসামি করে সাত জনের নামে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা