সারাদেশ

১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

আরও পড়ুন : নির্বাচন পরিস্থিতি নজরে রাখবে ইইউ

সোমবার রাত ১১টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী হাই স্কুলের সামনে থাকা একটি পরিত্যক্ত ভবন থেকে এই সাপটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে বন বিভাগের সহযোগিতায় কুয়াকাটার টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়। এসময় পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জের বালিয়াতলী ক্যাম্পের বিট কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য বাইজিদ মুন্সী, এইচ এম মাসুদ হাসান, শাওন মোল্লা সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সাপটি এক নজর দেখার জন্য পর্যটকসহ স্থাণীয়দের ভিড় জমে যায়।

আরও পড়ুন : আলজেরিয়াজুড়ে দাবানল, নিহত ৩৪

এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, গতকাল (সোমবার) সন্ধায় তাদের হট লাইন নাম্বারে খবর পেয়ে গভীর রাতে বন বিভাগের সহায়তায় আমরা সাপটিকে উদ্ধার করতে সক্ষম হই। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। উদ্ধার কৃত সাপটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে। রাকায়েত আরও জানান, বনভূমি উজাড় হয়ে যাওয়ায় সাপটি লোকালয়ে এসে আশ্রয় নিয়েছে। এটি খুবই বিষধর সাপ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা