সংগৃহীত ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরবাইক চালক নিহত ও প্রাইভেটকার চালকসহ ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : অব্যাহতি পেলেন বাবুল আকতার

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে জেলার গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরবাইক চালকের নাম নাহিদ আহমেদ (২৭)। সে একটি ওষুধ কোম্পানীর নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা এরিয়া প্রতিনিধি। আহতরা হচ্ছেন প্রাইভেটকার চালক দেলোয়ার হোসেন (৩০), যাত্রী আব্দুর রব (৭০) ও তার স্ত্রী বিলকিস বেগম (৬১)।

আরও পড়ুন : আলজেরিয়াজুড়ে দাবানল, নিহত ৩৪

উপজেলার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, জৈনপুর পরিবহনের একটি বাস যাত্রীবোঝাই করে কুমিল্লা যাচ্ছিলো। পথে গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি মোটর বাইককে ধাক্কা দেয় বাসটি। এতে মোটরবাইক চালকের দুই-পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় বাসটি পালিয়ে যেতে বেপরোয়া গতিতে চালাতে গেলে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে চালক ও ২ যাত্রী আহত হয়। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটকের চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা