ছবি-সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : লালমনিরহাটে পৃথক ঘটনায় নদী ও পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জামালপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পাটগ্রাম ও আদিতমারী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাটগ্রাম উপজেলার মিসকাত (১০) ও নাহিদ আহম্মেদ রাকসা (১৪) এবং আদিতমারী উপজেলার ঝুমকি রানি (২)। মিসকাত পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র ও নাহিদ একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে পাটগ্রামের রাবার ড্যাম এলাকায় ধরলা নদীতে গোসলে নামে। এ সময় আদর নামে এক কিশোর উঠে আসতে পারলেও নাহিদ ও মিসকাত ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : খালে পড়ে দুই শিশুর মৃত্যু

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ওই দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে ঝুমকী রানি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : চলতি বছরে ৫১৬ জনের মৃত্যু!

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মহিষখোঁচা বাজার সংলগ্ন বৈশ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমকী রানি ওই এলাকার সুশীল চন্দ্র রায়ের মেয়ে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা