ছবি : সংগৃহিত
জাতীয়
পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

চলতি বছরে ৫১৬ জনের মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি: সারা দেশে পানিতে ডুবে শুধু চলতি বছরে এখন পর্যন্ত ৫১৬ জনের মৃত্যু হয়েছে। বিগত সাড়ে ৩ বছরে মোট তিন হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ৯৪ হাজার ২৫৩ হাজি দেশে ফিরেছেন

মঙ্গলবার (২৫ জুলাই) আন্তর্জাতিকভাবে ৩য় বারের মতো পালিত হচ্ছে ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’।

এছাড়াও গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’ দিবসটি ঘিরে পানিতে ডুবে মৃত্যুর প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে (১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত) সাড়ে ছয় মাসে সারা দেশে পানিতে ডুবে মারা গেছে ৫১৬ জন। এদের মধ্যে ৫০৩ জনই শিশু, অর্থাৎ ৯৭ শতাংশ।

আরও পড়ুন: কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নয়

প্রতিবেদনের হিসেব অনুযায়ী, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত গত সাড়ে ৩ বছরে পানিতে ডুবে মোট মারা গেছে তিন হাজার ৮০১ জন।

এদের মধ্যে তিন হাজার ৩৬৩ জন শিশু (৮৮ শতাংশ), অর্থাৎ যাদের বয়স ১৮ বছরের কম। সবচেয়ে বেশি মারা যায় ২০২১ সালের আগস্টে মোট ২১২ জন ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের সাড়ে ৬ মাসে পাঁচ বছরের কম বয়সী মোট ২৭৩ জন শিশু মারা গেছে। ৫-৯ বছরের শিশুরা রয়েছে ১৭৫ জন। মারা যাওয়া শিশুদের ভেতর ১০-১৪ বছর বয়সী ৪২ জন, ১৫-১৮ বয়সী ৮ জন রয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘ সম্মেলনে পাঁচ প্রস্তাব

গত সাড়ে ছয় মাসে ১৮ বছরের বেশি বয়সী মোট ১৩ জন মারা গেছেন। চলতি বছরের জানুয়ারি মাসে পানিতে ডুবে ১৬, ফেব্রুয়ারিতে ৪০, মার্চে ৬১, এপ্রিলে ১০৭, মে-তে ৮৮, জুনে ৯৮ এবং জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত মোট ৯৬ জন মারা গেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এপ্রিলে পানিতে ডুবে মৃত্যুকে ‘নীরব মহামারি’ হিসেবে স্বীকৃতি দিয়ে, প্রতিবছর ২৫ জুলাই আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

পানিতে ডুবে মৃত্যু ঠেকানোর উদ্দেশ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা