প্রতীকী ছবি
সারাদেশ

খালে পড়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় খালে পড়ে কুলসুম খাতুন (৭) ও মোজাম্মেল হোসেন সরদার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জামালপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শরাফপুর ইউনিয়নের ভুলবাড়িয়া খালে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহত কুলসুম খাতুন ওই এলাকার মো. রুবেল শেখের মেয়ে ও হোসেন সরদার ইকবাল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় কুলসুম ও মোজাম্মেল বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে স্বজনদের অগোচরে বাড়ির পাশের খালে পড়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর দেড়টার দিকে খালে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বাসচাপায় দুই ভাই নিহত

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া জানান, আমি খুলনার বাইরে ছিলাম। তবে আমি বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়েছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা