ছবি : সংগৃহিত
সারাদেশ
ভোলার পরানগঞ্জে মানববন্ধন

বিদ্যুৎ অফিস সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ  

ভোলা: ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিস অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: জামালপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

রোববার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার পরানগঞ্জ বিশ্বরোড চত্ত্বরে পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে ‘ভোলার উত্তরের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি পরানগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তারা বলেন, ভোলার উত্তরের পল্লীবিদ্যুৎ গ্রাহকদের সেবার কথা চিন্তা করে পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থাপন করা হয়। প্রায় দুই যুগ আগে ৬টি ইউনিয়নের মাঝখানে অন্যতম ব্যস্ত শহর পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ অফিসটি কার্যক্রম শুরু করে। ৬টি ইউনিয়নের মাঝখানে অফিসটি হওয়ায় গ্রাহকরা সহজেই এখান থেকে সেবা নিতে পারছেন।

আরও পড়ুন: কৃষক হত্যাকারীদের বিচারের দাবি

পরানগঞ্জ বাজারের কাছেই পল্লীবিদ্যুতের একটি সাব-স্টেশন (উপকেন্দ্র) স্থাপন করা হয়েছে। কিন্তু বর্তমানে কিছু অসাধু, সুবিধাবাদী কর্মকর্তা তাদের সুবিধা হাসিলের জন্য বৃহৎ পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার পায়তারা করছে।

আমরা গ্রাহকরা লোকমুখে শুনতে পেয়েছি পরানগঞ্জ বাজার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসটি বাপ্তা ভোটেরঘর নাম এলাকায় স্থানান্তরের পায়তারা চলছে। যে ভবনে বিদ্যুৎ অফিসটি নেওয়ার পায়তারা চলছে সেই ভবনটির মালিক পল্লীবিদ্যুৎ সমিতির এক অসাধু কর্মকর্তার ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে। ওই কর্মকর্তা তার ব্যক্তিগত স্বার্থে এই অফিসটি স্থানান্তর করার চেষ্টা করছে।

আরও পড়ুন: বাসচাপায় দুই ভাই নিহত

এছাড়াও যেখানে পল্লীবিদ্যুৎ অফিস স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে সে এলাকাটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পাশে অবস্থিত। সেখানে পল্লীবিদ্যুৎ সমিতি অফিস স্থানান্তর হলে গ্রাহকরা নিরাপত্তা, যাতায়াত, সেবা বঞ্চিতসহ নানান সমস্যার সম্মুখিন হবেন।

বক্তারা বলেন, ভোলার উত্তরের উপশাখা খ্যাত ‘পরানগঞ্জ বাজার’ থেকে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থানান্তর করলে ৬ টি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তি ও গ্রাহক সেবা থেকে বঞ্চিত হবে। তাই গ্রাহকের নিরাপত্তা, যাতায়াত, সেবার কথা চিন্তা করে পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস রাখার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: এশা ত্রিপুরা'র হত্যাকারীর শাস্তির দাবি

যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা জনগণের ন্যায্য দাবি আদায়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি উত্তর ভোলার ৬টি ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে পল্লীবিদ্যুৎ অফিসটি পরানগঞ্জ বাজারে রাখা হোক।

আরও পড়ুন: পাবনায় জেলা প্রশাসকের মতবিনিময়

২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগ নেতা মো: জিলন খান, সাবেক ইউপি সদস্য আঃ রহমান হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মেহেদী হাসান কামাল, গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আহ্বায়ক ইমাম হোসেন কান্টু, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার, জেলা যুবদল নেতা সম্রাট হাওলাদার, ইউনিয়ন আ’লীগ নেতা নুরুদ্দিন সোহাগ প্রমূখ।

আরও পড়ুন: মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

এসময় বক্তারা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা