সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে নিখোঁজের সন্ধান চেয়ে মানববন্ধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: রাজধানী ঢাকার ওয়ারীর বাসা থেকে মুন্সীগঞ্জে এসে নিখোঁজ হওয়া যুবক মো. সাইফুল ইসলাম লিখনের (৩৩) সন্ধান চেয়ে মানববন্ধন ও থানা ফটকে বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ আল্টিমেটাম।

শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১ টা-সাড়ে ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে কামরখাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন করে। পরে তারা সদর থানা ফটকে বিক্ষোভ করেন।

আরও পড়ুন: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ

নিখোঁজ লিখনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামরখাড়া গ্রামে। পরিবারের সঙ্গে বসবাস করতেন ঢাকার ওয়ারীতে।

মানববন্ধনে, নিখোঁজ যুবকের স্বজনসহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে যুবকের সন্ধান চেয়ে নানা শ্লোগান দেওয়া হয়। এ সময় স্বজনদের কান্নার রোল পড়ে যায়। পরে সেখান থেকে মিছিল নিয়ে সদর থানা ফটকে অবস্থান গ্রহন করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় যুবকের সন্ধান দিতে পুলিশ আশ্বাস দিলে তারা সরে আসেন।

নিখোঁজ যুক লিখনের বাবা মো. দুলাল হাওলাদার জানান, মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর এলাকার বন্ধু সাদ্দাম হোসেন সম্রাটের নিমন্ত্রনে গত ৬ ফেব্রুয়ারী ঢাকার ওয়ারীর বাসা থেকে রওনা হন তার ছেলে। মুন্সীগঞ্জ শহরে আসার পর ওইদিন রাত ৮ টার পর থেকে লিখন নিখোঁজ হয়। ২৩ দিন ধরে নিখোঁজ থাকলেও তার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না।

বাবা দুলাল হাওলাদার আরো জানান, ছেলে নিখোঁজের ঘটনায় গত ৭ ফেব্রুয়ারী তিনি মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেন। এরপর তার সন্ধান না পেয়ে গত ১৩ ফেব্রুয়ারী সাদ্দাম হোসেন সম্রাটসহ ৬ বন্দুর নাম উল্লেখ করে অপহরন মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুন: সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ

নিখোঁজ লিখনের বড় বোন ফাতেমা বলেন, আমার ভাই ২৫ দিন ধরে নিখোঁজ। এরআগেও আমরা মানববন্ধন করেছি পুলিশ কিছুই করতে পারে নাই। আমরা সন্দেহ বাজন আসামিদের নাম দিয়েছি, তারা তাদেরও জিজ্ঞেসাবাদ করে নাই। আমরা পুলিশ প্রশাসনকে এখন ৪৮ টাইম দিয়েছি। তা, নাহলে আবারও ঘেরাও কর্মসূচী করবো।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, আমার থানার পুলিশ ও ডিবি যুবকের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমে নিখোঁজের ঘটনায় জিডি হয়। পরবর্তীতে কিছু তথ্য প্রমান পেয়ে একটি অপহরন মামলা রুজু করেছি। ইনশাআল্লাহ আমরা যুবকের একটা খবর দিতে পারবো। তাকে ফিরত আমরা আনবো।

এ বিষয় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আমরা নিখোঁজের বিষয় তদন্ত করছি। তদন্তে যারা জরিত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা