ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসচাপায় দুই ভাই নিহত

জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

আরও পড়ুন : মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

সোমবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেহেরপুর জেলার নতুন দরবেশপুর এলাকার আদম আলীর ছেলে মাহফুজুর রহমান (৩০) ও হামিম রহমান (১৬)। অন্যদিকে আহত শিপনের বাড়ি (৩৪) বাড়ি কুষ্টিয়ার কুমারখালী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাস ওই এলাকায় তিন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলে মাহফুজুর রহমান নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে হামিম রহমানও মারা যান। আহত শিপনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : আগুন নেভাতে গিয়ে নিহত ২

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, মাহফুজুর রহমান ছোট ভাই হামিমকে মাদরাসায় ভর্তি করানোর জন্য ভাঙ্গায় যান। পথে ইলিশ পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে দুজন মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা