ছবি: সংগৃহীত
সারাদেশ

আগুন নেভাতে গিয়ে নিহত ২

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ির চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালকসহ ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ফতুল্লায় কারখানার আগুন নিয়ন্ত্রণে

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর চাষাঢ়া মোড়ে এ ঘটনা ঘটে।

এ সময় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা।

তিনি জানান, ফতুল্লায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক জাহাঙ্গীর আলম হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক আখতারুজ্জামান জানান, চালক জাহাঙ্গীর আলমকে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ি চালানো অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ৩ জনের

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, ফতুল্লায় আগুনের খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডে স্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি গাড়ির চালক চলন্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গাড়িটি চাষাঢ়া মোড়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নেওয়ার পর জানা যায়, চালক জাহাঙ্গীর আলম মারা গেছেন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, চালক জাহাঙ্গীর আলম হার্ট অ্যাটাকে মারা গেছেন। চালকের হার্ট অ্যাটাকের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা