ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে আগুন, আহত ১

নিজস্ব প্রতিবেক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: করোনায় আরও ১ জনের মৃত্যু

রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, হাজিগঞ্জ ও ফতুল্লার ৩ টি স্টেশনের ৬ টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী বেলাল আহত হন।

আরও পড়ুন: ঢাকার ১১ এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে ৩ টি স্টেশনের মোট ৬ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন: নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রত্যক্ষদর্শীরা বলেন, ডাইং কারখানায় কাপড় রঙ করার কাজ চলছিলো। হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় কারখানার শ্রমিকসহ স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে গ্রিস

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলি উল্লাহ বলেন, কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করা হতো। আগুনে শুধু তারই ৩০ লাখ টাকার মালামাল পু্ড়ে গেছে।

তিনি ছাড়াও আরও ৮-১০ জন ব্যবসায়ীর কাপড় ছিলো কারখানায়। এতে প্রায় কোটি টাকার কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে বলে জানান ঐ ব্যবসায়ী।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা