ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ঢাকার ১১ এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনই বাড়ছে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এ কারণে ঢাকার ২ সিটি করপোরেশনের ১১ টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ।

আরও পড়ুন: করোনায় আরও ১ জনের মৃত্যু

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) রয়েছে ৬ টি এবং উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫ টি এলাকা। এলাকাগুলো হলো- যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর, সবুজবাগ, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।

এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার (২২ জুলাই) সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪২ জন। এর মধ্যে রাজধানীতে ভর্তি রোগীর সংখ্যা ১২৩৯ জন। অর্থাৎ ঢাকা সিটি করপোরেশন এলাকা থেকে রোগী বেশি হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে গ্রিস

এলাকা ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দক্ষিণের যাত্রাবাড়ী, মুগদা, কদমতলি, জুরাইন, ধানমন্ডি এবং বাসাবো এলকায় ডেঙ্গু আক্রান্তের হার বেশি।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও এবং বাড্ডা এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা