ছবি: সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দম্পতির

জেলা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো দম্পতির। দম্পতির মৃত্যুতে শোকাহত এলাকাবাসী।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আগুন, আহত ১

রোববার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঐ দম্পতির নিথর দেহ অনেকক্ষণ ঘরের ভেতরে পড়ে ছিল। এলাকাবাসী কেউ টের পায়নি।

নিহতরা ব্যক্তিরা হলেন- সাইদুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী আফছানা আক্তার (২৫)। এ দম্পতির আব্দুল্লাহ (১০), ফাতেমা (৫) নামে ২ টি সন্তান রয়েছে।

আরও পড়ুন: স্কুলের ছাদ ধসে ১০ জনের প্রাণহানি

কলমাকান্দার সিধলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সবার আড়ালেই স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত করা ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঐ দম্পতি ঘরে থাকা পুরনো স্টিলের আলমারি রং করে ঘরের বেড়ার পাশে রাখতে যান। সে সময় আলমারির সাথে ১ টি বিদ্যুতের তার লেগে ২ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত সাইদুলের বাবা তাজুল ইসলাম গিয়ে ২ জনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা