সারাদেশ

সড়কে প্রাণ গেল ৩ জনের

জেলা প্রতিনিধি : ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফুলগাজীতে লরির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মারা গেছেন আরও এক নারী।

আরও পড়ুন : মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী

জানা গেছে, রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট কুতুবপুর রাস্তার মাথায় থেমে থাকা একটি লরির সঙ্গে ধাক্কা খায় ফেনী থেকে ফুলগাজীগামী একটি অটোরিকশা। এতে অটোরিকশার ২ যাত্রী গুরুতর আহত হন। ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- পরশুরাম উপজেলার মালী পাথর এলাকার আবদুল গফুরের ছেলে আবদুর রহিম (৩৩) এবং ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া এলাকার মাওলানা এয়ার আহমেদ।

আরও পড়ুন : পাকিস্তান-আফগানিস্তানে বন্যায় নিহত ৪৪

নিহতদের স্বজনরা বলেন, আবদুর রহিম কনস্ট্রাকশনের কাজ শেষে ফেনী থেকে পরশুরামের বাড়িতে যাচ্ছিলেন। আর এয়ার আহমেদ ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসায় করেন। গ্রামের বাড়ি যেতে ফেনী থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন তিনি।

ফেনী জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মো. ইরফান বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, শনাক্ত ২২৯২

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাটে থেমে থাকা একটি লরির সাথে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক বাথানিয়া এলাকায় বাসের ধাক্কায় হালিমা আক্তার (৩৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ৪ বছর বয়সী মেয়ে আর্নিফা গুরুতর আহত হয়েছে। নিহত হালিমা ফেনী পৌরসভার পশ্চিম বিজয় সিং এলাকার আমির হোসেনের স্ত্রী। বাবার বাড়িতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা